৵৵৵ তোমার জীবনের বাকি দশ হাজার দিনের দিনপঞ্জিকা, পর্ব ১৭R1৵, খন্ড - ৪/৪।


শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের রসাত্ববোধক কাহিনী - ।। দশ হাজার দিন যদি বাকি থাকে তোমার প্রিয় পঞ্চাশ বছর পার হওয়া আয়ু থেকে, - পর্ব  - ১৭ R1, খন্ড  - ৩/১ ধারাবাহিক ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হল - 


তাহলে একশোয় পচানব্বই ভাগ তোমার হাতে মেরে কেটে আর দশ হাজার দিন বাকি থাকার সম্ভবনা।

তার ও কম থাকতে পারে, বেশি থাকার সম্ভাবনা বেশ কম,

আর থাকলেও সেই বৃদ্ধ ন্যুব্জ শরীরে কতখানি  'তুমি’ থাকবে,সেটা তো বুঝতেই পারছো। 

তোমার পঞ্চাশতম জন্মদিনের থেকে তাই, দশহাজার দিনের উল্টো গুনতি শুরু। 

তার মানে, দশ দিনে একটা বই শেষ হলে মোটে আর হাজারটা বই পড়তে পারবে।

দিনে দুপাতা করে রবীন্দ্রনাথ পড়লে আয়ুর শেষ দিকে গিয়ে ষোড়শ খণ্ডে পৌঁছাবে।

মাসে একটা করে নাটক দেখার সময় পেলে সাড়ে তিনশোটার বেশি দেখতে পারবে না।

বছরে চারবার বেড়াতে গেলে পৃথিবীর মাত্র একশো কুড়িটা অঞ্চলে তোমার উপস্থিতির স্মৃতি থাকবে।

ছয়মাসে একবার বন্ধুদের সাথে দেখা হলে মোট্টে ষাটবার  দেখা পাবে তাদের।

বছরে একবার দেশের বাড়ি গেলে স্রেফ আর তিরিশবার তোমার সেখানে যাওয়া।

                       ৵    ক্রমশঃ

-----------------------------------------------------

                 ৵     卐 খন্ড ২ 卐   

শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের "দশ হাজার দিন যদি বাকি থাকে তোমার প্রিয় পঞ্চাশ পার হওয়া আয়ু" কাহিনী থেকে, পর্ব - ১৭R1 পরবর্তী খন্ড ২ এর কিছু অংশ ধারাবাহিক ভাবে প্রকাশ করা হল।



পূবার্নুবৃত্তি:

বছরে একবার দেশের বাড়ি গেলে স্রেফ আর তিরিশবার তোমার সেখানে যাওয়া।

আর এই সবই এটা ধরে নিয়ে, তুমি শারীরিক, মানসিক আর অর্থনৈতিকভাবে এসব করার জন্য পুরোপুরি সক্ষম থাকবে।

এই দশহাজার দিনের বেশ কয়েকটাতে তুমি,সমবয়স্ক বা অগ্রজ প্রিয়জনের মৃত্যুসংবাদ পাবে। 

বেশ কিছু সপ্তাহ, তোমার নিজের বা পরিবারের রোগশুশ্রুষায় যাবে।

আরও বেশ কিছু যাবে পরবর্তী প্রজন্মের নানান সমস্যা সামলাতে।

এই দশ হাজার দিনে ক্রমশ তোমার এল আই সি গুলো ম্যাচিওর করে যাবে।

অথচ দেখবে সেই টাকাগুলো নিয়ে কী করবে সেটা আর তোমার বোঝার ক্ষমতা নাও থাকতে পারে।

সামনে এগোনোর থেকে পেছন ফিরে দেখার সময় বেড়ে চলবে তোমার।

এই দশহাজার দিনের কোনো এক-দুটোতে 

তোমার ছানি অপারেশন হবে।

কয়েক মাস যন্ত্রণার পর দাঁত তুলে বাঁধানো হব।


                       ৵    ক্রমশঃ

-----------------------------------------------------

           ৵     卐 খন্ড ৩ 卐   

শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের "দশ হাজার দিন যদি বাকি থাকে তোমার প্রিয় পঞ্চাশ পার হওয়া আয়ু" কাহিনী থেকে, পর্ব - ১৭R1 পরবর্তী খন্ড ৩ এর কিছু অংশ ধারাবাহিক ভাবে প্রকাশ করা হল।


পূবার্নুবৃত্তি:

কয়েক মাস যন্ত্রণার পর দাঁত তুলে বাঁধানো হব।


প্রেমপত্রের থেকেও সযত্নে রক্ষিত হবে নানা ডাক্তারের প্রেস্ক্রিপশন।

ওষুধের তালিকা খাওয়ার পদের সংখ্যাকে বলে বলে দশগোল দেবে।

এই দশ হাজার দিনে তোমার হার্টে স্টেন্ট বসবে।

হাঁটু কৃত্রিম হবে।

আর বেশ কয়েকবার তুমি বলে উঠবে,আর জীবন টানতে পারছি না। গেলেই বাঁচি।’

বাঁচো। 

পঞ্চাশ পেরোলে আর খামোখা তর্কে সময় নষ্ট কোরো না।

ঝগড়া থেকে দূরে সরিয়ে নাও নিজেকে।

নিজের মতটা জানিয়ে দিয়ে বাকবিতণ্ডা থেকে বেরিয়ে যাও।

কারণ এতদিনে তুমি বুঝে গেছো, কেউ কারো মত বদলায় না।

মতপার্থক্যকে সম্মান জানানোর মানে হেরে যাওয়া নয়।

নিজের ভাবনাকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা।

এতদিনে তুমি বুঝে গেছো।

রাষ্ট্র ও ধর্ম তোমায় নিয়ে পুতুল খেলতে চায়।

আগামী দশ হাজার দিনে তুমি সুতোগুলো পরিষ্কার দেখতে পাবে।

                   ৵    ক্রমশঃ

-----------------------------------------------------

                 ৵     卐 খন্ড ৪ 卐   

শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের দশ হাজার দিন যদি বাকি থাকে তোমার প্রিয় পঞ্চাশ পার হওয়া আয়ু কাহিনী থেকে, পর্ব - ১৭R1 পরবর্তী খন্ড ৪ এর কিছু অংশ ধারাবাহিক ভাবে প্রকাশ করা হল।



পূবার্নুবৃত্তি:

আগামী দশ হাজার দিনে তুমি সুতোগুলো পরিষ্কার দেখতে পাবে।

চাইলে সেই সুতোগুলো নাচানোর হাতও তুমি দেখতে পাবে। 

তোমার ইচ্ছে হলে সেই সুতলি কেটে এই কটা দিন নিজের মতো বেঁচো।

নয়তো আগের মতো নেচো।

দুটোর কোনোটাতেই পৃথিবী বা সময়ের কিছু যায় আসবে না।

তাদের কাছে দশ হাজার দিনের মূল্য মিলিসেকেন্ডেরও কম।

স্মৃতি বানাও। স্মৃতি বাড়াও। 

নিজেকে চেনো, নিজেকে চেনাও।

পঞ্চাশ পেরিয়ে গেছো যারা, কান পাতো, শোনো। 

কেউ গুনছে ন’হাজার নশো নিরানব্বই, আটানব্বই, সাতানব্বই…।

আর তোমার ভাগে আর হাজারটা, মাত্র হাজারটা বই। 

আয়নায় তবু সেই তাড়া দেখি কই?


(সংগৃহীত এবং পরিমার্জিত।)

নমস্কারান্তে ।।।।

কেল্টো মহাশয়। 

তাং - ..............

                        পরিসমাপ্ত। 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

৵ সুন্দরবনের বিভিষীকা 'কু', পুনঃ প্রচারিত পর্ব ।

জন্মদিন

৵৵৵ History of Kolkata Fire Brigade , Episode - 67, Serial - 1/1.