৵৵৵ শৈশব, পর্ব ৬৪, খন্ড - ১/১
বিষয় :- শৈশব, পর্ব ৬৪
ছোটবেলায় আমিও অনেক ধনী ছিলাম।
হালকা বৃষ্টির জমে থাকা জলে, আমারও
তিন-চারটে নৌকা, জাহাজ জলে ভেসে বেড়াতো।
কাগজের হলে কি হবে? আকাশে আমারও বিমান উড়ে বেড়াতো। ছোটখাটো দূরত্বগুলো কাগজের প্লেনেই যাত্রা করতাম।
প্রাসাদ,অট্টালিকা আমিও বানিয়েছিলাম।
হয়তো সেগুলো মাটি বা পাটকাঠি দিয়ে তৈরি ছিল, কিন্তু একেবারেই আমার ছিল।
ব্যবসা আমারও ছিল। নারকেলের মালা দিয়ে দাঁড়িপাল্লা বানিয়ে কাঁটায় কাঁটায় জিনিস কেনাবেচা করতাম।
তখন, আমিও বিজ্ঞানী ছিলাম। ফেলে দেওয়া পুরনো ইনজেকশনের সিরিঞ্জে জল ভরে বিভিন্ন গাছের শাখা-প্রশাখায় ইনজেকশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম।
এখন আর কোথায় পাব সেই বড়লোকী চাল?
শৈশবটাকে বড্ড বেহিসেবি খরচা করে ফেলেছিলাম।
তাই আজ আমি বড্ডো কাঙ্গাল।
(সংগৃহীত এবং পরিমার্জিত।)
নমস্কারান্তে ।।।।
কেল্টো মহাশয়।
তাং - ..............
পরিসমাপ্ত।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment