৵৵✓ কুসংস্কার, পর্ব ২৬, খন্ড - ১/১ ।


কু-সংস্কার, পর্ব ২৬, খন্ড  - ১।



কালিচরন মুখোপাধ্যায়কে নিশ্চয় পাঠকসমাজের মনে আছে। 


তার অতিক্রান্ত জীবন যাত্রার অভিজ্ঞতার সঞ্চয় থেকে হুলো বিড়াল বার করার ইচ্ছে থেকেই এই রচনার সৃষ্টি এবং কু-সংস্কার, পর্ব ২৬,  কিছু অংশ তার সন্মতিতে তার ভাষায় আবার লিপিবদ্ধ করা হলো। 

কু-সংস্কার,  কি জিনিস!!! 


কখন যেনো মেট্রো এলো

ডবল-ডেকার হারিয়ে গ্যালো,

এরই মাঝে চোখ 'রাঙিয়ে'

টেলিভিশন রঙীন হলো।


 এবার এলেন কম্পিউটার

প্রিন্টার কে সঙ্গে করে,

টাইপ মেশিন বিদায় নিলেন

কার্বন তাঁর হাতটি ধরে।


 ফাটিয়ে কুঁজো "আর-ও"এলো 

উঠলো টিভি দেওয়াল বেয়ে,

গ্যাসের উনুন? সেও পুরোনো,

ভাত ফুটছে শব্দ দিয়ে।


 বড়ই মজা ইস্কুলে তে

নো-কানমলা,বেতের বাড়ী,

পড়ুয়াদের গোসা হলেই

টিচার রা সব থরহরি।


 স্মার্টফোনে তে বলছি কথা

গান শুনছি, তুলছি ছবি,

কেউবা আবার আঙুল দিয়ে

মারছে টোকা বনছে কবি।


 দুটো হাঁটুই পাল্টে দিয়ে

কেউবা হাঁটেন তড়বড়িয়ে

হৃদপিন্ডে কাটছে নালী

'লেসার' দিয়ে চোখ সারিয়ে।


 ইন্টারনেট,হোয়াটস্-এ্যাপে

ফেসবুকে তে দিচ্ছ ছবি,

আমেরিকায় সুর্য্য ওঠে

অস্ট্রেলিয়ায় ডুবছে রবি।


 আরও কত লিখবো বলো?

কত কিছুর সাক্ষী হলাম,

স্কুলের গেটে হজমি চেটে

কে-এফ-সি তে মুর্গী খেলাম।


 এই দুনিয়ার কত কিছুই

পাল্টে গ্যালো আমুল ভাবে,

ভাবছি এখন মনের থেকে

কু-সংস্কার কবে যাবে?


৪৫ থেকে ৭০ বছর বয়সীদের ঘুরে দেখা*ষ



নমস্কারান্তে ।।।।


কেল্টো মহাশয়। 

তাং - ..............


                                                   পরিসমাপ্ত। 


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Comments

Popular posts from this blog

৵ সুন্দরবনের বিভিষীকা 'কু', পুনঃ প্রচারিত পর্ব ।

জন্মদিন

৵৵৵ History of Kolkata Fire Brigade , Episode - 67, Serial - 1/1.