আমি শক্তিমান


আমি শক্তিমান।

আজকের আলোচ্য বিষয়বস্তুটি খুবই খুবই নগণ্য ও সাধারণ, আবার সাধারণ নয়, অবশ্যই অসাধারণ তো নয়ই, আলোচ্য বিষয়বস্তুটির নিযার্স কেবলমাত্র প্রত্যেকের দৃষ্টিভঙ্গির ফারাক।

আমাদের প্রত্যেকের অহংকার,বক্তব্য, দাবি ইত্যাদিতে (টাটা,আম্বানি,আদানি, বিড়লা,গোয়েঙ্কা, ইলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নল্টের, বিল গেটস,  ল্যরি পেজ, শ্রীকান্ত জিচকার ইত্যাদি ইত্যাদি সন্মানীয় ব্যক্তিদের থেকে সারা বিশ্বের যত ধনী, উচ্চ শিক্ষিত, জীবনে সামাজিকভাবে প্রতিষ্ঠিত, জীবন ও সমাজের তৈরি মাপকাঠিতে প্রত্যেকে বিভিন্ন বিভাগে সুপ্রতিষ্ঠিত ও সফল সন্মানীয় ব্যক্তিগন) আমিই সবচেয়ে সেরা, শক্তিমান ও ক্ষমতাবান। 

কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় তাদের এই অহংকার, ক্ষমতা ও শক্তি খুবই সীমিত। যার জন্য তাদের এই অহংকার, ক্ষমতা ও শক্তি, তা নিতান্তই ক্ষণস্থায়ী, তা কি তারা সারাজীবন সংগে রাখতে পারবেন,  ভোগ করতে পারবেন,  জীবনের শেষ লগ্নে সংগে নিয়ে যেতে পারবেন,  তারা কি কেউ একশোভাগ কর্নফর্ম্ড পরবর্তী মুহূর্তে তাদের জীবনে কি হতে পারে তা তারা জানেন। তাহলে কিসের জন্য এই অহংকার। এই স্বীকৃত ও প্রতিষ্ঠিত ব্যক্তিগন সমগ্র বিশ্বের জনসংখ্যার কত ভাগ ? । সামাজিকভাবে স্বীকৃত   প্রতিষ্ঠিত ব্যক্তিগন (যাদের দ্বারা স্বীকৃত) সমাজের প্রতি কতখানি তারা  দায়বদ্ধ। 

আমরা বিশ্বের একশোভাগ অতি সাধারণ লোকই অল্প বিস্তর জানি যে, সূর্যই আসল সমগ্র শক্তির প্রাণকেন্দ্র, ক্ষমতাবান, প্রকৃত অহংকারের আধার। সূর্য আছে বলে, প্রকৃতি, বন জঙ্গল, বায়ু, জল, সব প্রকার প্রাকৃতিক সম্পদ,  সবকিছুই আমাদের হাতের মুঠোয়। একমুহূর্ত সূর্য না থাকলে, আমাদের পরিনতির কথা চিন্তা করার ও সময় এক মূহুর্তের জন্যও আমার পাবোনা। কিন্তু এই অপরিসীম শক্তির , প্রাকৃতিক সম্পদের অপব্যবহার,  অপচয় রোধ করার প্রকৃত আন্তরিক ইচ্ছে কতজন এই তথাকথিত so called শক্তিমান ও ক্ষমতাবান ব্যক্তিগনের আছে ???????

এই দ্বাবিংশ শতাব্দীতে ও দিনের পর দিন মানুষ  বন, জঙ্গল, গাছপালা, জলাধার, নদী, নালা, প্রাকৃতিক সম্পদ, পুষ্করিণী ধংস করে (যার সৃষ্টি করার ক্ষমতা ও ইচ্ছে আমাদের কার ও নেই, কিন্তু অপচয় ও ধংস করার একশোভাগ অলিখিত অধিকার আছে, দেশের শাসনব্যবস্থায় প্রাকৃতিকসম্পদ ধংস রোধ করার আইন আছে,কিন্তু আইন প্রয়োগের কাঠামো, সঠিক আইন, সঠিক ইচ্ছে,  প্রয়োগ ব্যবস্থা দৃষ্টি গোচরে আসে না, এই দ্বাবিংশ শতাব্দীতে শিক্ষিত সমাজের কাছে  প্রকৃত ক্ষমতার ব্যবহার আশা করা কি খুবই অযৌক্তি,  সঠিক আইন প্রয়োগ করে প্রাকৃতিক সম্পদ ধংস রোধ করার সঠিক প্রকৃত ইচ্ছে থাকা অবশ্যই  দরকার। মানুষ খুন করলে তথ্য প্রমাণ স্বাপেক্ষে যেমন ফাঁসি দেওয়ার আইন আছে, সেইরকম প্রাকৃতিক সম্পদ অপচয় ও ধ্বংসকারীদের উপযুক্ত দেশ ও সমাজিক ব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় আইনের দ্বারা স্বাস্থিবিধান করা উচিত, সেক্ষেত্রে আইন ভঙ্গ কারী সরকার ই বা হোক না কেন, কেননা মৌখিক আদেশ বা নিদের্শে কাজ না হলে, কঠোর আইন এর প্রবর্তন অপরিহার্য) আমরা আধুনিক যুগের আরামদায়ক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টায় আত্মহারা। 

আমাদের প্রত্যেকের ভবিষ্যতের প্রজন্মের কথা ভাবার অধিকার অবশ্যই আমাদের আছে ও থাকা উচিত ও সেই মতো আগামীকালের কর্মসূচী ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে এখুনি নেওয়া উচিত,  না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আর যদি এখনো গা ভাসিয়ে চলার ইচ্ছে থাকে,  তাহলে ভবিষ্যতের যেকোনো দুর্যোগ ভোগ করার জন্য কোমর বেঁধে তৈরি থাকতে হবে । ।।।।।


Comments

Popular posts from this blog

৵ সুন্দরবনের বিভিষীকা 'কু', পুনঃ প্রচারিত পর্ব ।

জন্মদিন

৵৵৵ History of Kolkata Fire Brigade , Episode - 67, Serial - 1/1.