আমি একজন মেয়ে

আমি একজন মেয়ে।  
 
 আমি একজন মেয়ে,কন্যা, নারী, বোন, দিদি, বউ,মা,বৌদি, বৌমা, কাকিমা,  জ্যঠিমা, শাশুড়ি মা, ঠাকুমা, দিদিমা ইত্যাদি ইত্যাদি । 

জন্মের পর মা বাবার আদুরে ছোট্ট মেয়ে,  রাজকন্যা ।
দাদার প্রিয় বোন, 
ভাই এর মিস্টি দিদি ।
মা, বাবার পরিচয়, পদবিই আমার পরিচয় ও পদবি। 

আমার জন্ম পরিচয় পত্র , বিদ্যালয়, মহাবিদ্যালয়,  বিশ্ব বিদ্যালয় এবং সামাজিক ও সরকারি স্বীকৃতি পরিচয়পত্রে তে আমার বংশ পরিচয় ও পদবি মা বাবার দেওয়া পদবিই ব্যবহার করার অধিকার থাকে।

কিন্তু আমার বৈবাহিক জীবন শুরুর মুহুর্ত হতেই আমার মা, বাবা, সামাজিক ও সরকারি স্বীকৃতি পদবি ব্যবহার করার পরিবর্তে স্বামীর পরিচয় পত্র অনুযায়ী  আমার পরিচয় প্রতিষ্ঠিত হয়, যদিও বর্তমান সময়ে তাহার ব্যতিক্রম শুরু হয়েছে,  সেই কারণে বর্তমান শুভ বুদ্ধিসম্পন্ন চিন্তাশীল শিক্ষিত পুরুষ সমাজের শুভেচ্ছা ও ধন্যবাদ প্রাপ্য । 

কতদিন আমার পরিচয় কেয়ার অফ মা, বাবা বা স্বামীর পরিচয়ে থাকতে হবে, আমার নিজস্ব কোনো অপরিবর্ত পরিচয় বা Universal Identity থাকবে না  ।

মেয়ে হয়ে জন্মানোর এটাই কি সামাজিক স্বীকৃতির পুরস্কার। 

ছেলে সন্তান এর ক্ষেত্রে একই সামাজিক নিয়ম প্রয়োজ্য নয় কেন?

এই বিংশ শতাব্দীতে, শিক্ষিত সমাজে , বিজ্ঞান ও প্রযুক্তি যুগে ও সরকারি স্বীকৃতি ব্যবস্থায় এটার কি কোনো গ্রহণ যোগ্য সমাধান আছে কি   ???

Comments

Popular posts from this blog

৵ সুন্দরবনের বিভিষীকা 'কু', পুনঃ প্রচারিত পর্ব ।

জন্মদিন

৵৵৵ History of Kolkata Fire Brigade , Episode - 67, Serial - 1/1.