Posts

Showing posts from May, 2025

৵ সুন্দরবনের বিভিষীকা 'কু', পুনঃ প্রচারিত পর্ব ।

Image
শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় সকাল থেকেই ঝড় বৃষ্টির কারণে ঘরে বন্দী হয়ে আছেন, এই বৃষ্টি বাদলের দিনে তার শৈশবের এক বাল্য বন্ধু কেশবের কাছ থেকে শোনা   সুন্দরবনের এক বৈচিত্র্য ময় গা ছম ছম করা এক কাহিনীর রস্বাসদন করতে মশগুল হয়ে উঠলেন।  তাই আজকে তার স্মৃতিচারণ বিষয় : - ‘কু’, পর্ব- ২৭R1 , পুনঃ প্রচারিত।  নেহাত আপনি উপর মহলের সুপারিশ নিয়ে এসেছেন, নাহলে পারমিশন দেওয়া সম্ভব ছিল না। ওইসব রিস্ক কী নেওয়া যায় বলুন তো! তবে গার্ড একজন কিন্তু নিতেই হবে।” কিছুটা অনিচ্ছুক ভাবে সই করতে করতে কথাটা বললেন রেঞ্জার।  “হ্যাঁ মানে খুব প্রয়োজন তাই আর কী, বোঝেনই তো। নাহলে আমি কী সাধে যাচ্ছি। আর গার্ড তো একজন যাবেই” কথাটা বললাম ঠিকই কিন্তু আমিই জানি যে যাওয়ার পেছনে সাধ আসলে কতটা!  “আপনি জেটি ঘাটে চলে যান,  গার্ড ওখানেই থাকবে। আর আপনি ফিরে এসে কিন্তু আগেই অফিসে রিপোর্ট করবেন। বুঝেছেন? “ একটু রুক্ষ গলায় বললেন রেঞ্জার ভদ্রলোক।  “হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই।” ফাইলটা নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম।  জেটি ঘাটের কাছে এসে দেখি, পিঠে বন্দুক নিয়ে অল্পবয়স্ক একটা ছেলে দাঁড়িয়ে আছে...