৵ প্রকৃত বাবা।
'কাকু' দোকানে দাঁড়িয়ে রাজু ঘোষ মোবাইলে মাতৃভাষায় কথা বলছিল। প্রথমে লক্ষ্য করেনি যে একজন ভদ্রলোক ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ অভিজাত সভ্রান্ত দেখতে। কোট-সুট পরে মদের দোকানে এসেছে। হাতে দুটো বেশ দামী বোতল। সাধারণত খুব বড় লোকেরা যেসব খায়। রাজুর জন্য অবশ্য ১৩০ টাকার বিয়ার'ই একটা বিরাট ব্যাপার। লোকটি একটিবারও চোখের পলক ফেলেন নি। রাজু বুঝতে পারছিল না যে লোকটি ওর দিকে কেন তাকিয়ে আছে ! যাইহোক, রাজু পেমেন্ট কাউন্টারের দিকে হাঁটছে, তখন লোকটিও এগিয়ে এসে নিজেই বাংলায় বললো, - তুমি দেখতে আমার হারিয়ে যাওয়া ছেলের মত! ঠিক তেমনই ৬ ফুট উচ্চতা। গায়ের রঙ মহাপ্রভু চৈতন্যের মতো। টানা টানা চোখ .. চেন্নাই শহরে মদের দোকানে দাঁড়িয়ে কারো মুখে বাংলা ভাষা শুনে রাজু বিহ্বল, - কাকু, আপনার ছেলে হারিয়ে গেছে ? তার মানে ... - তার কথা থাক। সে আর ফিরবে না। যাইহোক, আমায় একবার বাবা বলে ডাকবি ? - কাকু ! - কাকু নয়। প্লিজ একবার বাবা বলে ডাক ! রাজু মনের থেকে খুব নরম টাইপের। স্বতস্ফূর্তভাবে মুখ থেকে বেরিয়ে এলো, - বাবা। ভদ্রলোকটির চোখে জল, - আবার ডাক বাবা ! - বাবা বাবা বাবা! ভদ্রলোক...