৵৵৵ কলকাতা শহরের ইতিকথ,পর্ব - ৪০R1।
বিষয়:- কলকাতা শহর সম্পর্কে অজানা কিছু গল্প, পর্ব - ৪০R1, খন্ড - ১ শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের তার স্মৃতিচারণ থেকে সংগ্রহ করা কলকাতা শহর সম্পর্কে কিছু অজানা ঘটনার বিবরণী কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান। এটি ১৯১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয়। শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে ‘সাম্রাজ্যের দ্বিতীয় নগর’ হিসেবে বিবেচনা করা হতো। এর নিজস্ব মার্জিত ঔপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে ‘প্রাসাদ নগরী’ও বলা হতো। বঙ্গোপসাগর থেকে প্রায় ১৩৮ কিলোমিটার উত্তর দিকে হুগলি (ভাগীরথী) নদীর বাম (পূর্ব) তীরে অবস্থিত এটি অন্য তিন দিকে থেকে উত্তর চব্বিশ পরগণা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্বারা বেষ্টিত। সপ্তাদশ শতাব্দীর শতাব্দীর শেষভাগে সুতানুটি , ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে ডিহি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি। ...