৵৵৵ অ্যালজাইমার্স।,পর্ব - ২৩ R1৵, খন্ড - ৭/৭
শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় তার জীবনের এক বিচিত্র অভিজ্ঞতার ঘটনার দস্তাবেজ এখানে প্রকাশ করা হল। বিষয়:- অ্যালজাইমার্স, পর্ব- ২৩R1, খন্ড - ১। সম্প্রতি আমার এক ভয়াবহ সমস্যা হয়েছে। আমি সব ভুলে যাচ্ছি। আমার এই ভুলে যাওয়াটা এখন এমনই সাংঘাতিক জায়গায় পৌঁছেছে যে, আজ সকালে ঘুম থেকে উঠে বউকে গিয়ে জিগ্যেস করতে হল, "আমার ব্রাশ কোনটা, লাল না নীল?" বউ কড়ায় গরম তেলে আলু ছাড়তে গিয়ে থমকে গেল, আলু রেখে মাথায় হাত দিয়ে বলল, "হে ভগবান! কী হবে আমার! শোনো তুমি অন্তত বাড়ির ঠিকানাটা গায় ট্যাটু করে রাখো আমির খানের সেই গজনি সিনেমাটার মতো। নইলে কবে বাড়ির কথা ভুলে গিয়ে চারদিকে ঘুরপাক খেতে থাকবে। ব্রাশ হচ্ছে তোমার লাল আমার নীল।" আমি "আমার লাল" "আমার লাল" বলতে বলতে বাথরুমে প্রবেশ করলাম। . জলখাবার খেয়ে খবরের কাগজ নাড়াচাড়া করছি, বউ বাথরুমে গেছে চান করতে, আজ নাকি চুলে শ্যাম্পু দেবে, তার মানে এখন ঘন্টা দেড়েকের মামলা। ৵ ক্রমশঃ --------------------------------...