Posts

Showing posts from February, 2025

৵৵৵শেষ পারানি, পর্ব - ১৫R1৵, খন্ড - ১/১।

Image
শেষ পারানি  সন্তানই যে দেখবে আমায়, সেই ধারণা ছাড়তে হবে , তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো 'আর কে তবে?'। তাদের বলি, সে এক সময়, বাড়ি হতো সাত পুরুষের, মানুষ ছিলো নোঙর বাঁধা, বাসায় ফিরে আসত সে ফের।   কাজের শেষে, বৃদ্ধ হলে জায়গা নিতো প্রজন্ম তার, পাল্টে গেছে সে সব এখন, যুগটা এখন অস্থিরতার।   মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু, আরো সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু।   কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে, যেখানে যাক, প্রজন্মের আজ হয়না ফেরা খুব সহজে । চারিদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃদ্ধআবাস , সাপ্লাই আর ডিমাণ্ড বুঝে, ইকনমির সূত্র তা খাস।  সব সন্তান পাষাণ-হৃদয়, সেই ধারণার ভিত কিছু নেই, স্মৃতির ভেতর দিয়ে দেখি, ভুল হয়ে যায় হয়তো তাতেই । সে এক সময় ছুটি হলে, ফিরতো সবাই ‘দেশের বাড়ি’, মোড়ের মাথার গাছটা দেখেই বুকের ভেতর হাঁকপাতাড়ি ।   সে এক সময়, মেজো সেজো ন’রাঙাদের সম্বোধনে, ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিলো সবার মনে। এখন সময় বদলে গেছে, সাকিন মাপা স্কোয়ার ফুটে, দিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছুটে।   কারণ তাদের বাবা মায়ের বদলে...

৵৵৵সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক, পর্ব - ১৩R1৵, খন্ড - ১/১।

Image
সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক। এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক।  তবে একটু ভেবে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা। একজন সাইকেল চালক বা হেঁটে চলা ব্যক্তি আসলে কী কী করেন না? ১) তিনি গাড়ি কেনেন না। ২) লোন নেন না। ৩) গাড়ির বীমা করান না। ৪) তেল কেনেন না। ৫) গাড়ির সার্ভিসিং বা পার্কিংয়ের খরচ করেন না। শারীরিকভাবে সুস্থ থাকেন, ফলে মোটা হন না। এখন এই সুস্থতা আবার দেশের অর্থনীতির জন্য "ক্ষতিকর"!  কারণ: ৬) তিনি বেশি ওষুধ কেনেন না। ৭) হাসপাতালে যান না বা ডাক্তার দেখান না। ৮) তিনি GDP-তে উল্লেখযোগ্য খরচের জায়গা তৈরি করেন না। তার বিপরীতে, একজন ফাস্ট ফুড ব্যবসায়ী কী করেন? দেশের GDP বৃদ্ধিতে তার অবদান।  ১) ১০ জন হার্টের চিকিৎসকের উপার্জন করার সুযোগ করে দেন। ২) ১০ জন দাঁতের ডাক্তারের উপার্জন করার সুযোগ করে দেন।  ৩)  ১০ জন ওজন কমানোর পরামর্শদাতা বা ট্রেনারের জন্য কাজের সুযোগ তৈরি করেন।  ফল স্বরূপ দেশের ট্যাক্স সংগ্রহে দেশের সম্পদ বৃদ্ধি পায়। আর যারা পায়ে হেঁটে চলেন, তারা তো আরও "ক্ষতিকর"!  কারণ, তারা সাইকেলটাও কেনেন না। শিক্ষণীয় বার...

৵৵৵ কলা গাছের আত্মজীবন, পর্ব - ১৪R1৵, খন্ড-১/১।

Image
আমি অতি সাধারণ এক গোবেচারা প্রাণী; আমার ও প্রাণ আছে, হাঁটা চলা করতে পারিনা, মানুষ্য সমাজের মতো কথাবার্তা, বার্তালাপ করতে পারিনা ঠিকই, কিন্তু আমার ও জন্ম, কৈশোর, যৌবন, জ্বরা, ব্যাধি,  বার্ধক্য ও মৃত্যু প্রকৃতির নিয়মেই হয়ে থাকে। জন্মলগ্ন থেকে দেখে আসছি আমার কোনও কোনও বড় ভায়েদের একটু বড় হলেই তুলে নিয়ে গিয়ে মন্দির বা কিম্বা কোনও শুভ অনুষ্ঠান স্থানের প্রধান প্রবেশদ্বারের শুভ অনুষ্ঠান স্থলকে পাহারা দেওয়ার জন্য দুইপাশে দাড় করিয়ে রাখা হচ্ছে। অনেক কান্নাকাটি করেও রেহাই দেওয়া হচ্ছেনা। কখনও কখনও তাদের মাথা বা হাত কেটে নিয়ে পূজার ভোগ, প্রসাদ, ফুল, বেলপাতা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রিত অতিথিদের খাবার পাত্র হিসেবে পরিবেশন করা হচ্ছে। কখনও কখনও তাদের শরীরের জামাকাপড়,চামড়া কেটে নিয়ে পূজার বা শ্রাদ্ধশান্তির ভোগ, প্রসাদ, ফুল, বেলপাতা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, বলাবাহুল্য কখনও কখনও তাদেরও মাথা বা হাত কেটে নিয়ে পূজার ভোগ, প্রসাদ, ফুল, বেলপাতা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রিত অতিথিদের খাবার পাত্...