৵৵৵ বদ হজম, পর্ব - ১২R1৵, খন্ড - ৪/৪
শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় বন্ধুর কাছ থেকে শোনা বিষয় - বদ হজম, পর্ব - ১২R1, ধারাবাহিক ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হইল। বিষয়:- বদ হজম, পর্ব - ১২R1, খন্ড - ১ “বাজার থেকে বাড়ি ফিরছিলাম হেঁটে হেঁটে। আজকাল ইটোটোতে আর দশটাকা নিতে চায়না।বলে কাকু দেখছেন তো গ্যাসের দাম পেট্রোলের দাম রোজ কেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মনে মনে বলি হতচ্ছাড়া তোর গাড়ি তো ইলেকট্রিক এ চলে। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি হঠাৎ একটা কালো স্করপিও বেশ গতিতে এসে আমার ঠিক পাশে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে জনাকয়েক কোট টাই পরা ভদ্র চেহারার লোক নেমে আমাকে চ্যাংদোল্লা করে গাড়িতে তুলে নিল। পিছনে বন্দুক হাতে সামরিক পোষাকে দুজন জোওয়ান। আমি বলতে চাইলাম আপনাদের বোধ হয় কিছু ভুল হচ্ছে।আমি সাধারণ ছা পোষা বাঙালি। ৵ ক্রমশঃ -------------------------------------------------------- ৵ 卐 খন্ড ২ 卐 শ্রীযুক্ত কালীচরণ ...