Posts

Showing posts from July, 2024

৵৵৵ আমার শহরের অজানা গল্প, পর্ব - ২৪R1, খন্ড - ১৬১/১৩ - Part 1

Image
বিষয়:- আমার শহরের কিছু অজানা গল্প, পর্ব - ২৪R1, খন্ড - ১ শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের তার স্মৃতিচারণ থেকে সংগ্রহ করা কলকাতা শহরের কিছু বিক্ষীপ্ত এবং বিভিন্ন বিরল ঘটনার বিবরণী এখানে প্রকাশ করা হলো। সত্তরের দশকে মোবাইল, কম্পিউটার, টিভির হাজার একটা চ্যানেল (টিভির দিল্লীর দরদর্শন থেকে প্রচারিত ডিডি -১, ডিডি - ২ ছাড়া অন্য কোনো টিভি চ্যানেল ছিল না), মেট্রোরেল, রাস্তার ক্রসিং এ সাবওয়ে, ফ্লাই ওভার, চলন্ত সিঁড়ি বা নেটওয়ার্কের যুগের ব্যবহার সিনেমা হলের পর্দায় বিদেশি সিনেমাগুলোতে দেখতে পেতাম মাত্র, বাস্তবে আমাদের কাছে স্বপ্নে ও মিলতো না। তখন আমার বয়স কতোই বা হবে, মেরে কেটে ১৪ কি ১৫ বছর হবে। বড় বড় শহর দিল্লি, বোম্বে (মুম্বাই নয়) মাদ্রাস (চেন্নাই নয়), ওয়ালটিয়ার, গৌহাটি,  ব্যঙ্গালোর (ব্যঙ্গালুরু নয়) ইত্যাদি স্থানে যাতায়াত করার জন্য ভারতীয় রেলের সৌজন্যে হাওড়া স্টেশন থেকে প্রতিদিন  বা সপ্তাহে হাতে গোনা একটা কি দুটো দুরপাল্লার ট্রেনের ব্যবস্থা ছিল। পরবর্তীকালে কোম্পানীর অফিসের কাজের প্রয়োজনে মাসের তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন ভারতের বিভিন্ন শহরে টুরে ঘুরে বেড়াত...