Posts

Showing posts from March, 2024

৵৵৵ দাম্পত্য কলহের উপকারিতা, পর্ব ৫৬, খন্ড - ৩/৩ ।

Image
বিষয়:- দাম্পত্য কলহের উপকারিতা, পর্ব - ৫৬, খন্ড - ১ । আজকাল শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় তার তিনকাল পার হইয়া চারকালের দোরগোড়ায় পৌঁছে অতীত জীবনের কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে কিছু উদ্ভট চিন্তাজগতে প্রবেশ করে যান। এই বয়সে অনেক দুরত্ব থেকে এবং অতি নিকট থেকে বিভিন্ন প্রকৃতির দাম্পত্য কলহের সাক্ষী হওয়ার সৌভাগ্য তিনি ইতিমধ্যেই অর্জন করিয়াছেন এবং যথেষ্ঠ অভিজ্ঞতা ও অর্জন করিয়াছেন। এই দাম্পত্য কলহের উপকারীতা ও অপকারিতা সম্পর্কে এখানে যুক্তি সঙ্গত কিছু বিষয়ে কালীচরন বাবুর মতামত প্রকাশ করা হলো। এই ব্যাপারে সবার কাছ থেকে সর্বাত্মক আলোচনা ভিত্তিক সবার মতামত প্রকাশের জন্য এই লেখনী ধারাবাহিক ভাবে প্রকাশিত করা হলো। তাই তাহার স্মৃতিচারণ বিষয়:- দাম্পত্য কলহের উপকারিতা, পর্ব - ৫৬ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হইলো। বিষয়:- দাম্পত্য কলহের উপকারিতা। ১) দাম্পত্য কলহের দ্বারা গলার রেওয়াজ হয় এবং কণ্ঠের range বৃদ্ধি পায়।  উদাহরণ -- এক ভদ্রমহিলার গানের গলাটি ভালো ছিল ; কিন্তু বেশী উঁচুতে উঠতো না । বিবাহের চতুর্থ বছরেই দাম্পত্য কলহ অনুশীলনের কারণে বর্তমানে তার গলা তার ...

৵৵৵ বাঙালিদের খাবারের ইতিহাস, পর্ব - ৫৮, খন্ড - ৬/৬ ।

Image
বিষয়:- বাঙালিদের খাবার ইতিহাস, পর্ব - ৫৮, খন্ড - ১। শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয়ের অনভিজ্ঞ মস্তিষ্কে বাঙালিদের খাবারের বিভিন্ন ধরনের পদ নিয়ে চিন্তিত। এই বিষয়ে তার ব্যক্তিগত চিন্তাধারা পাঠকসমাজের সামনে উপস্থাপন করার কথা ভেবে তিনি তার কলম ধরেছেন।  তাই তার স্মৃতিচারণ বিষয়:- বাঙালিদের খাবার ইতিহাস, পর্ব - ৫৬ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। অবাঙালি বন্ধুরা মজা করে বলেন- "তোমাদের বাঙলা ভাষা খুব মজার"। "কেন" ?  "তোমরা বল জল খাচ্ছি। আরে, জল কী খাওয়া যায় "? একটু হেসে বলি ,  ঠিকই , তবে আমাদের খাদ্যতালিকা যদি রপ্ত করে নিতে পারো , জীবনে কখনোই ক্ষুধার্ত থাকবে না ।  "সে কিভাবে" ?  এইযে আমরা বাঙালিরা 'জল খাই'।  শুধু খাই না, আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই।  আর, শুধু জল কেন, বাঙালি  দুধ খায়, চা খায়, কফি খায়, শরবত খায়।  হ্যাঁ,হ্যাঁ, যেটা ভাবছেন, সেই শরাবও খায়। কেবল তরল পদার্থ  কেনো ?  বাঙালি সিগারেট খায়,  বিড়ি খায়, চুরুট খায়।  দুর্বল পেটরোগা মানুষ, কোন কিছু খেলে হজম হয় না,  সেও কিন্তু 'গ্যাস খায়'।...

৵৵৵ দমকলের ইতিহাস, পর্ব ৫৪, খন্ড - ১/১।

Image
বিষয়:- দমকলের ইতিহাস, পর্ব - ৫৪, খন্ড - ১/০ । শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় অনেক ইতিহাস ঘেঁটে আমাদের পুরাতন কলকাতার দমকল ব্যবস্থা সমন্ধে কিছু তথ্য সংগ্রহ করেছেন। এই বিষয়ে তার প্রিয় পাঠকসমাজের জ্ঞাতার্থে সবার সামনে উপস্থাপন করার কথা ভেবে তিনি তার কলম ধরেছেন।  তাই তার বিষয়:- দমকলের ইতিহাস, পর্ব - ৫৪, খন্ড - ১/০।  পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। জানা আছে কি fire brigade এর বাংলা নাম দমকল কেনো ??  হওয়া তো উচিত ছিল আগুন বাহিনী...তাই না?? তবে এটুকু বলা যায় যে এটার সাথে 150 বছরের পুরনো গল্প জড়িত যখন phone এর ব্যবহার লোকে জানতো না ।  একটা ছবি দেওয়া হলো,এটা হেদুয়ার মোড়ে আজও দাঁড়িয়ে আছে এরকম ভগ্ন দশায় ।  এখন প্রশ্ন টা হল কিভাবে এর সাথে "দমকল" নাম টা জড়িত হলো ?  150 বছর আগে কলকাতা শহরে রাস্তার ধারে এরকম কিছু আলমারির মতো দেখতে পোস্ট থাকতো যার দুদিকে seal করে কাঁচ লাগানো থাকতো। ভিতরে থাকতো একটা হাতল ওয়ালা কল. যখন কোথাও আগুন লাগতো তখন ওই কাঁচ ভেঙে কলের হাতল ধরে 7-8 বার দম দিলে মাটির নিচে পাতা তার ধরে নিকটবর্তী fire brigade অফিসে খবর যেত সাংকেতিক ভাষায়। তখন...

✓৵৵ মৎস্য রাজ্য, পর্ব - ৪৫, খন্ড - ১/১

Image
বিষয়:- মৎস্য রাজ্য, পর্ব - ৪৫ , খন্ড - ১ আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় তার কৈশোরের বাল্য বন্ধু চম্পকের সাথে চা এর আসরে ভোজন রসিক বাঙালির প্রিয়খাদ্য মাছ ভাত সম্বন্ধীয় গবেষণার বিষয়বস্তু কয়েক কাপ চা সহকারে আলোচনায় মশগুল হয়ে পড়লেন। সারা বিশ্বে ভ্রমনের সময় ভোজন রসিক বাঙালির প্রিয় মাছ  সমন্ধীয় জ্ঞান বৃদ্ধির জন্য দুই বন্ধু কল্পনার জগতে পুকুর, খাল, বিল, ঝিল, নদী, নালা, সমুদ্র অভিযানে ডুবুরীর পোষাক পরে বেড়িয়ে পড়লেন। ডুবুরীদের জন্য জলে ব্যবহৃত চশমা পড়ে প্রথম প্রথম দুই বন্ধুর অনভ্যাস্ত চোখে কিছুই নজরে এলো না।  আস্তে আস্তে কিছু সময় পরে দুইজনের ঝাপসা  চোখ পরিস্কার হলে জলের জগতের প্রানীদের দর্শন পেতে আরম্ভ করে দিলেন। কিছু সময় পরে আর ও জলের গভীরে দুইজনের চোখে জলের নীচের আগুন্তি মৎস্যকুল সহ বিভিন্ন জলজ প্রাণী এবং তাদের  বিশাল সাম্রাজ্য দৃষ্টি আকর্ষণ করলো। দুই বন্ধুর সন্মতিক্রমে সেই অভিযানের অভিজ্ঞতা এবং তাদের গবেষণার স্মৃতিচারণ  বিষয়বস্তু পাঠকসমাজের সামনে উপস্থাপন করার কথা শ্রীযুক্ত কালীচরন ভাবিয়া এই লেখাটির আগ্রহ প্রকাশ করিলেন।...

✓৵৵ অনুপ্রেরণা, পর্ব - ৪৮R1, খন্ড - ৪/৪

Image
বিষয়:- অনুপ্রেরণা, পর্ব - ৪১R1, খন্ড -১  আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় এক কৈশোরের বাল্য বন্ধু রতনের দর্শন পেয়ে তাকে বগলদাবা করে প্রাতরাশের আসরে তুলিয়া আনিলেন।  চা এর আসরে শ্রীযুক্ত রতন বাবুর ঝোলা থেকে বাহির হওয়া স্মৃতিচারণ থেকে কিছু অংশ  পাঠকসমাজের সামনে তাহার সন্মতিক্রমে এই লেখনী আরম্ভ করিয়াছেন।  তাই তাহার স্মৃতিচারণ বিষয়:- অনুপ্রেরণা, পর্ব - ৪১R1 , খন্ড - ১ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হইলো। বৃহস্পতিবার রাত্রে (১৫/৬/২৫) দমদমে বিয়েবাড়ী থেকে ফেরার সময় Ola করলাম। দমদম থেকে উত্তরপাড়া আসতে আধঘন্টা সময় লাগে।  আমরা গাড়ীতে বসে নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত ছিলাম। যখন উত্তরপাড়ায় গাড়ীটা ঢুকল, তখন আমার কর্তা ড্রাইভার ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলেন " গাড়ীটা কোথাকার? 'উত্তরে ড্রাইভার সাহেব জানালেন " শিয়ালদা " ।  তারপরে আবার যখন তাঁকে জিজ্ঞেস করা হল " দিনে কতবার ট্রিপ করতে হয়? " উনি বললেন " আট থেকে দশটা।   কিন্তু আমি মাসে একদিনই গাড়ী চালাই। " আমি ভীষণ অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম " কেন?" উনি তখন বললেন "...

✓৵৵ ইতিহাস কথা কয়, পর্ব - ৪৭, খন্ড - ৪/৪

Image
বিষয়:- ইতিহাস কথা কয়, পর্ব - ৪৭ , খন্ড - ১। আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় পাতভ্রমন থেকে ফিরিয়া আসার সময় তার এক শৈশবের বাল্য বন্ধু রতনের দর্শন পাইয়া তাহাকে বগলদাবা করিয়া প্রাতরাশের আসরে তুলিয়া আনিলেন।  চা এর আসরে শ্রীযুক্ত রতন বাবুর ঝোলা থেকে বাহির হওয়া স্মৃতিচারণ থেকে কিছু অংশ  পাঠকসমাজের সামনে তাহার সন্মতিক্রমে উপস্থাপন করার কথা শ্রীযুক্ত কালীচরন ভাবিয়া এই কাহিনীর স্মৃতিচারণ।  তাই তার স্মৃতিচারণ বিষয়:- ইতিহাস কথা কয়, পর্ব - ৪৭ , খন্ড - ১ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। ইতিহাস কথা কয়। নিভৃতে নিরালায় ||  ভারতের গুজরাট রাজ্যের পানেলি মতি গ্রামে মেঘজিভাই ঠাকুর নামে এক ব্রাক্ষণ মাছ ব্যবসায়ী ছিলেন।  সমুদ্রপাড়ের শহর। মাছের ব্যবসাপাতি ভালোই চলছিলো।  রুজি রোজগার বেশ। এসব দেখে হঠাৎ বাঁধ সাধলো স্থানীয় পুরোহিতরা। ব্রাহ্মণ কিভাবে মাছের ব্যবসা করে?!  এজন্য অনেকটা হুট করেই মাছ ব্যবসা আর আমিষ গ্রহণের অজুহাতে সপরিবারে সেই ব্রাহ্মণকে তারা সমাজচ্যুত করেন সমাজপতিরা।             ...

✓৵৵ আমরা বাঙালি, পর্ব - ৪৩, খন্ড - ২/২।

Image
বিষয়:- আমরা বাঙালি আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় তার অতীত জীবনের স্মৃতিচারণ থেকে তার ব্যক্তিগত চিন্তাধারা, জ্ঞান অর্জন এবং  সারা জীবনের অভিজ্ঞতা পাঠকসমাজের সামনে উপস্থাপন করার কথা ভেবেছেন।  তাই তার স্মৃতিচারণে আজকের বিষয়:- আমরা বাঙালি, পর্ব - ৪৩ , খন্ড - ১ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। শষ্য শ্যামল বাংলাদেশ আমাদের সোনার বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা ‌। বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা জাতি, ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের হতে পারি। কিন্তু আমাদের প্রথম এবং প্রকৃত পরিচয় আমরা বাঙালি। এই বাংলা ভাষার উৎপত্তি নিয়ে সারা পৃথিবী জুড়ে চিরন্তন বিভিন্ন জ্ঞানীগুণী মন্যিষী জন প্রচুর পড়াশোনা এবং গবেষণা করে গেছেন ‌। ঐ সব মন্যিষী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা বিভিন্ন প্রত্রিকায় লিপিবদ্ধ করে গেছেন। সেই সব গবেষকদের গবেষণার ফল সবার অবগতির জন্য নিম্নে প্রকাশ করার সামান্য চেষ্টা করলাম মাত্র । ভাষাবিদের মতামত অনুযায়ী বাংলা ভাষার সর্বপ্রথম উৎপত্তিস্থল ইন্দো ইউরোপীয়ান ভাষা ঘোষ্ঠী থেকে হয়েছে। গবেষণার সর্বসন্মত সর্বজনীন স্বীকৃতি অনুযায়ী...

✓৵৵ বোকা প্রশ্নবাণ, পর্ব - ৪৬, খন্ড - ৩/৩

Image
শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় পাতভ্রমনে থেকে ফিরিয়া আসিবার সময় তাহার এক শৈশবের বাল্য বন্ধু রতনের দর্শন পাইয়া তাহাকে বগলদাবা করিয়া প্রাতরাশের আসরে তুলিয়া আনিলেন।  চা এর আসরে শ্রীযুক্ত রতন বাবুর ঝোলা থেকে বাহির হওয়া স্মৃতিচারণ থেকে কিছু অংশ  পাঠকসমাজের সামনে তাহার সন্মতিক্রমে উপস্থাপন করার কথা শ্রীযুক্ত কালীচরন ভাবিয়াছেন।  তাই তাহার স্মৃতিচারণ বিষয়:- বোকা প্রশ্নবাণ, পর্ব - ৪৬ , খন্ড - ১ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হইলো। বিষয়:- বোকা প্রশ্নবাণ বক্তা - “আজকাল বোকা বোকা প্রশ্ন শুনলে গা-পিত্তি জ্বলে যায়– শ্রোতা :- কেনো রে। বক্তা - হলে সিনেমা দেখতে গেছি, কোনও একজন পরিচিত বন্ধুর চোখে পড়ে গেছি হঠাৎ !  সপাটে চেঁচিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলো– 'আরে তুই এখানে কি করছিস্ ?' নিতান্তই বিরক্ত হয়ে বললাম-- 'শুনলাম কয়েকটা পপকর্ন বিক্রি করার জন্য লোক নেওয়া হবে, তাই দরখাস্ত করতে এসেছি ।'                                               ✓  ...