Posts

Showing posts from February, 2024

✓৵৵ ভ্রমণ বিলাসি বাঙাল.......ইইইইই, পর্ব - ৪৪, খন্ড - ১/১।

Image
শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় ভ্রমন বিলাসি বাঙালি,  বিষয় সমন্ধে তার ব্যক্তিগত চিন্তাধারা পাঠকসমাজের সামনে উপস্থাপন করার কথা ভেবেই এই স্বল্প দৈর্ঘ্যের কাহিনী টি প্রকাশ করা হলো।  তাই তার স্মৃতিচারণ বিষয়:- ভ্রমন বিলাসি বাঙালি, পর্ব - ৪৪, খন্ড  - ১ পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। বিষয়:- ভ্রমন বিলাসি বাঙালি। আজকাল কার বিশ্বভ্রমণ মানবসমাজের হাতের মুঠোয় চলে এসেছে। আজকাল কার অত্যাধুনিক ট্যাকনোলজির যুগে পকেটে মোবাইল থাকলে এবং মোবাইলের অন্তরালে (অর্থাৎ ব্যাঙ্কে) অগাধ সম্পদের যোগান থাকলে এবং ইচ্ছে থাকলে ৭ দিনেই সারা পৃথিবী ভ্রমন করে ঘরের ছেলে ঘরে তাদের পরিবার নিয়ে আসতে পারেন। এই প্রসঙ্গে ইতিমধ্যে বাঙালিদের রক্তে ভ্রমনের তকমাপ্রাপ্ত সার্টিফিকেট সার্বজনীন ভাবে স্বীকৃত প্রাপ্ত সবাই জানেন।  ভ্রমণ পিপাসু বাঙালিদের চরিত্র বিশ্লেষণ করে তিনি ১০টি বিশেষ বিভাগে বিভক্ত করেছেন। বেড়াতে গিয়ে প্রকৃতিপ্রেমী ছাড়াও যেসব চিঁড়িয়ার দেখা পাওয়া যায়- ১) ঘুরুটে মাতাল:- এদের বেড়াতে যাওয়ার উদ্দেশ্য শুধুই মদ খাওয়া । ২)  শপিং সরকার :-  এরা যায় শপিং করতে ।  যা দেখে তাই-ই কে...

✓৵৵ ডাকবাক্স, পর্ব - ৪২, খন্ড - ৩/৩।

Image
আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় অকর্সাৎ তার ভবিষ্যৎ জীবন সমন্ধে তার ব্যক্তিগত চিন্তাধারা পাঠকসমাজের সামনে উপস্থাপন করার কথা ভেবেছেন।  তাই তার স্মৃতিচারণ বিষয়:- ডাকবাক্স, পর্ব - ৪২ , খন্ড - ১ ধারাবাহিক  ভাবে পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। বিষয়:- ডাকবাক্স, খন্ড - ১ অন্য অনেকের মতো আমিও গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইটের ফরোয়ার্ডেড মেসেজে খুব বিরক্ত হই। অনেকাংশে হয়তো খুলেও দেখি না।  কখনও এইভাবে ভেবে দেখিনি বয়স্ক বা নিঃসঙ্গ মানুষদের এই রকম মেসেজের কারণ। নিঃসঙ্গ মানুষ শুধু বয়স হলেই হয় না, যেকোনও বয়সে হতে পারে। মনের কথা অসংকোচে কাউকে বলার মতো মানুষ না থাকলেই সে নিঃসঙ্গ। হয়তো আমিও একদিন এই রকমই অন্যদের গুড মর্নিং, গুড নাইট মেসেজ পাঠিয়ে তাদের বিরক্তের কারণ হব। সময় কাকে কী দিন দেখাবে কে বলতে পারে! একটি সংবাদপত্র ডেলিভারি বয় দ্বারা একটি হৃদয়স্পর্শী উপাখ্যান ..... " আমি যে বাড়িতে খবরের কাগজ ডেলিভারি করি, তার ডাকবাক্সটি ব্লক করা ছিল, তাই আমি দরজায় টোকা দিলাম। অস্থির পদক্ষেপে একজন বয়স্ক ব্যক্তি মিঃ ব্যানার্জি ধীরে ধীরে দরজা খুললেন। আমি জিজ্ঞেস করল...

✓৵৵ কাল্টু বাবুর প্রেম দিবস, পর্ব ৭২, খন্ড - ১/১।

Image
কাল্টু বাবুর প্রেম দিবস। আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় অর্কসাৎ তার অতীত জীবনের (৫০ বছর আগের ঘটনা থেকে) কিছু অপ্রকাশিত ঘটনা পাঠকসমাজের সামনে উপস্থাপন করার অসীম সাহসীকতার পরিচয় দেওয়ার কথা ভেবেছেন।  তাই তার স্মৃতিচারণ থেকে কিছু স্মরনীয় ঘটনা পাঠকসমাজের সামনে উপস্থাপন করা হলো। প্রেম মানে ভালো বাসা। এই প্রেম বিষয়ক জটিল বস্তুটি করার জন্য কোনো নির্ধারিত সময়, দিন, মাস, বছর লাগে কিনা জানা ছিল না। বাঙালিদের প্রেম ৭০ দশকে ভোমভোলা শিবের মতো একটি বেলপাতাতে ই তুষ্ট ছিল। সরস্বতী পূজার দিন সকালে সকালে দিদিরা নতুন নতুন পাটভাঙ্গা শাড়ি, ব্লাউজ এবং দাদারা নতুন ইস্তিরি করা পাঞ্জাবি পায়জামা পরে  কিছু না খেয়ে দলে দলে বিদ্যালয়ের উদ্দেশ্যে সরস্বতী পূজার অঞ্জলী দেওয়ার জন্য ছুটছে দেখতাম। মুখের দিকে তাকিয়ে দেখি, আরে এরা দিদি বা দাদা কোথায় এরা তো পাশের বাড়ির ১০,১২ বছরের টেপি ও টেপা, থুড়ি তপতী সিকদার এবং তপন সিকদার বাবুমশাই। এরা হঠাৎ ই রাতারাতি কতো বড় হয়ে গেছে। এরা রঙিন প্রজাপতির মতো কলকল করতে করতে দল বেঁধে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ের উদ্দেশ্...

✓৵৵ আমার ধারাবাহিক কাহিনী কৈশোরের বাল্য খিলা, পর্ব - ৪১, খন্ড - ৩০/৩০

Image
✓ আমার ধারাবাহিক কাহিনী কৈশোরের বাল্য খিলা, পর্ব - ৪১, খন্ড - ১ আজ অনেক দিন পর  শ্রীযুক্ত কালীচরন মুখোপাধ্যায় মহাশয় অকর্সাৎ তার অতীত জীবনের (৬০ - ৬৫ বছর আগের ঘটনা থেকে) কিছু অপ্রকাশিত ঘটনা পাঠকসমাজের সামনে উপস্থাপন করার অসীম সাহসীকতার পরিচয় দেওয়ার কথা ভেবেছেন এবং পাঠকসমাজের সামনে প্রকাশ্যে আনার চেষ্টা করেছেন এবং সম্ভবত এই বিষয়ে অন্য কোনো লেখক এই ধরনের সাহসীকতা পূর্বে দেখান নি বা দেখানোর প্রচেস্টা ও  করেন নি বা প্রকাশ্যে আনার আগে ১০০ বার চিন্তা করছেন। কাল্টুবাবুর নিজের বয়ানে লেখক তা লিপিবদ্ধ করার চেষ্টা করছেন বলে লেখক পাঠকসমাজের কাছে ক্ষমাপ্রার্থী। আমার কাচে ঘসা অস্পষ্ট স্মৃতি শক্তি অনুযায়ী আমি তখন আমাদের এক গ্রাম্য অবৈতনিক (ক্লাস ওয়ান থেকে ফোর অবধি পড়াশোনার জন্য) প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ক্লাস টু কিংবা থ্রি এর ছাত্র, তখন আমি মোটেই শান্ত বালক ছিলাম না। আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের একসাথে পড়াশোনা করার ব্যবস্থা ছিল এবং তখন থেকেই একটি সহপাঠিনী কে ভালো লাগতো। সেই বয়সে প্রেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু সহপাঠিনীর সাথে কথা বলার, পাশের স...