৵৵✓ সচেতনতা, পর্ব ২৪, খন্ড - ৩/৩
সচেতনতা, পর্ব - ২৪, খন্ড ১। বহুদিন পর শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায় মহাশয় মশাই তার সারা জীবনের অভিজ্ঞতার বাক্স বন্দি চিলেকোঠার ভান্ডার থেকে খুঁজে পাওয়া সচেতনতা রচনাবলী কাহিনীর কিছু অংশ তাঁরই অনুমতিক্রমে ধারাবাহিক ভাবে প্রকাশ করা হল। আমরা অতি স্বল্প আয়ের অশিক্ষিত সাধারণ ছাপোষা জনগণ ডাক্তারদের ভগবান মনে করি। সাধারণ শারীরিক অসুস্থতাকে আমদের ধর্তব্যের মধ্যে মনে করার সুযোগ থাকে না। অধিক অসুস্থার সময়ে কেবল হাসপাতালের ডাক্তারের শরণাপন্ন হই। শারীরিক অসুস্থতা আমাদের কাছে বিলাসিতা ছাড়া কিছুই নয়। কেন না বর্তমান সরকারি পরিসেবার অপ্রতুল পরিষেবার কারণে দূরবর্তী হাসপাতালে যাওয়া মানে আমাদের সারাদিনের সময় নষ্ট এবং আমাদের আয়ের রাস্তা বন্ধ। আমাদের কাছে শারীরিক অসুস্থতা থেকে পরিবারের জন্য পরের দিনের ভাতের হাঁড়ি চড়ানোর ব্যবস্থা করা আর ও অধিক প্রয়োজন। তাই অধিক সময় আমরা শরীর খারাপ হলে স্থানীয় ডাক্তারের ওপর নির্ভরশীল হতে বাধ্য হই। ডাক্তারেরা যেহেতু আমাদেরকে একমাত্র জীবন দান করার অধিকার রাখেন, তাই ডাক্তারদেরকে আমরা ভগবান মনে করি। ...