Posts

Showing posts from November, 2023

✓ রসায়ন বিদ্যা । পর্ব - ১৮, খন্ড - ৩/৩।

Image
রসায়ন বিদ্যা। পর্ব - ১৮, খন্ড ১। বহুদিন পর শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায় মহাশয় তার সারা জীবনের কর্ম জগতের সারাংশ র কিছু অংশ ধারাবাহিক ভাবে তাঁরই অনুমতিক্রমে প্রকাশ করা হল।  বেসরকারি সংস্থাতে কাজের প্রয়োজনে লোহা, তামা, সোনা, এলুমিনিয়াম, ইউরোনিয়াম, জিঙ্ক, সালফার, লিগনাইট, বক্সাইট, ডলোমাইট, চুনা পাথর, কোল মাইন্স, সহ বিভিন্ন মাইন্স এবং পেপার তৈরির কোম্পানী, স্টিল প্লান্ট, পোর্ট, পাওয়ার জেনারেশন প্ল্যান্ট, থার্মাল পাওয়ার স্টেশন এ বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যাওয়ার প্রয়োজন হয়েছিল। সেই কারণেই বিভিন্ন ধাতব পদার্থের সমন্ধে প্রাথমিক ধারণা অর্জন করার সুযোগ হয়েছিল। আজকের আলোচ্য বিষয় হলো রসায়ন বিদ্যা। পাঠক জনেরা নিশ্চয় অবাক হচ্ছেন বিভিন্ন স্থানের ভ্রমনের কাহিনী থেকে কালীচরন বাবু অকস্মাৎ ৩৬০ ডীগ্রী দূরত্বের বিষয় নিয়ে এই আলোচনা কেন, এটা কি ধরণের ভীমরতি। সময় যেমন এক ই ভাবে অতিক্রান্ত হয় না। কালীচরন বাবুর জীবনের রুক্স চলার পথে এবরো খেবরো পথ অতিক্রম করে চলার পথে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ ও হয়েছিল। অন্য কোনো বিষয়ের উপস্থাপনের পূর্বেই আমাদের আজকে...

✓✓✓ পিক পকেট - পর্ব ১৪, খন্ড - ৬/৬।

Image
                   পিক পকেট - পর্ব ১৪, খন্ড ১ শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের তার ই এক প্রিয় বন্ধুর মারফত সংগ্রহ করা এবং শোনা এক পিক পকেট শিল্পী স্বত্তার জীবনীর কিছু অংশ ধারাবাহিক ভাবে তাঁরই অনুমতিক্রমে প্রকাশ করা হল।  পকেটমারদের মতো এত নিপুণ শিল্পী খুব কমই মেলে সচরাচর। আমি আবার বরাবরই শিল্পীদের কদর করি। একবার আত্মীয়ের বাড়ি চুঁচরো যাব বলে ব্যান্ডেল নেমেছি, হাতে মিষ্টির বাক্স। ভিড় স্টেশনের মাঝে দেখি প্যান্টের কাছে কেমন সুড়সুড় করচে। অমনি হাত দিয়ে দেখি, মানিব‌্যাগ হাওয়া। আমার চোখ শিল্পী চেনা চোখ। একটা ল্যাঙপ্যাঙে চেহারার লোক নজরে এল। তেল চপচপে মাথায় চুল পাটপাট করে আঁচরানো, চোখের মণি  মাইক্রোসেকেন্ডের মধ্যে আড় করে ঘুরে এদিক ওদিক দেখে নিচ্ছে। আমি হাত উঁচিয়ে "অ্যাই" বলে ডাকতেই লোকটা হন হন করে ভিড়ের মধ্যে হাঁটা দিল। আমিও নাছোড়বান্দা। দৌড়ালাম পেছন পেছন। একে ওকে ধাক্কা দিয়ে পিছন থেকে খপ্ করে হাতটা ধরে বলেছি - "অ্যাই! খবরদার! পালাবি না"।  প্রথমে তো সে কী চোটপাট আমার ওপর  - "আপনি অভদ্রতা করছেন, আমার হাত ছেড়ে দিন!...

✓✓✓ অন্তীম ইচ্ছা, পর্ব ১৩, খন্ড - ৪/৪।

Image
অন্তীম ইচ্ছা। পর্ব ১৩,        ১/৪ বহুদিন পর শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের তার জীবনের অন্তিম ইচ্ছা র কিছু অংশ ধারাবাহিক ভাবে তাঁরই অনুমতিক্রমে প্রকাশ করা হল।  সবার জীবনে কিছু না কিছু অন্তীম কালের ব্যক্তি গত ইচ্ছে বা ভগবানের কাছে প্রার্থনা থাকে। এই বয়সকালে শ্রীযুক্ত কালীচরণ মুখোপাধ্যায়ের তার জীবনের অন্তিম ইচ্ছা র কিছু অংশ তিনি লিখিত ভাবে প্রকাশ করার ইচ্ছে ব্যক্ত করলেন। তার স্বর্গোক্তি - মরেও শান্তি নেই                        কবে কোনকালে ভগবানের কাছে একটা প্রার্থনাক করেছিলাম যে ----" হে ভগবান পারলে এমন একটা বর দাও যে প্রাণপাখি খাঁচা ছাড়া হবার পরেও অন্তত ছ সাত ঘন্টা চোখ দুটো দিয়ে যেন সব কিছুই দেখতে পাই। জানি,এমন প্রার্থনার কোন মাথা মুন্ডু নেই --- কিন্তু কি করবো? বামুনের তো লোভের অন্ত নেই। তা ভগবান যে আমার আবেদন টা নিজের মেমোরি তে স্টোর করে রেখেছিলেন সেটা বুঝলাম সেদিন মাঝরাতে।      সেদিন হঠাৎই মাঝরাতে পটল তুললাম। তা, পটল  তো...