Posts

Showing posts from June, 2023

তুই আমার বংশ ধর।

Image
আমার বাবার মুখাগ্নি আমি করবো ঠাকুরমশাই। জল শুকনো চোখে তীব্র গলায় কথাটা বললো শ্রেয়সী।  সঙ্গে সঙ্গে জেঠু গম্ভীর স্বরে বললেন, না শ্রেয়সী, সেটা হয় না। তোর নিজের দাদা নেই তো কি হয়েছে, আমরা তো আছি? জেঠতুতো দাদা কি দাদা নয়? অনিরুদ্ধই মুখাগ্নি করবে ইন্দ্রনীলের। শ্রেয়সী নীরব জেঠুর কথায়। শুধু পুরোহিতকে নির্দেশের সুরে বললো, আমিই করবো। সমস্ত শ্মশানযাত্রীর মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। মেয়ে হয়ে মুখাগ্নি করবে? এতো এই বংশের অপমান। বংশধর না থাকলে তবেই লোকে এসব ভাবে আজকাল। ইন্দ্রনীলের যখন ভাইপোরা আছে, তখন এসবের মানে কি? ছোটকাকু ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। সবই দেখছে শ্রেয়সী। বৌদি, তুমি শ্রেয়সীকে বোঝাও। ও আমাদের অপমান করছে। চ্যাটার্জী বংশের মেয়ে হয়ে ও শ্মশানে গিয়ে মুখাগ্নি করবে কি করে? আমাদের বংশের মেয়েরা কেউ শ্মশানে যায় না। পাড়ার লোক কি বলবে বলোতো! আমরা কি মরে গেছি? তাছাড়া তোমার মেয়ে এখন বিখ্যাত হয়েছে, হয়তো মিডিয়া এসেও হাজির হবে। সবাই কি বলবে, কাকা, জ্যাঠারা থাকতে বাচ্চা মেয়েটা একা এসব করছে! তোমার মেয়ের নাহয় বুদ্ধি নেই বৌদি, কিন্তু তোমার তো আছে। আর ওটা তো আমাদেরও দাদা নাকি।  মা...