আমি কি চাই।
আমি কি চাই । প্রথমেই আমাকে ঠিক করতে হবে আমি সত্যিই ঠিক কি চাই। *২০১৯ - ২০২০ - ২০২১ - ২০২২* এই সুদীর্ঘ তিন বছরের সময় কালে করোনার চিত্র কি তাহা আমার কাছে কিছু নতুন কিছু কি ? কিন্তু আমি কি সত্যিই সুস্থ সফলভাবে বাচতে চাই। আমার জীবনের প্রায়োরিটি লিস্টে প্রথমে কিন্তু জীবন উপভোগ করা। দলবদ্ধ ভাবে হৈ হূল্লুর করে পার্টি , বনভোজন, দুর্গাপূজা, দেদার বাজি ফাটিয়ে দেওয়ালি, ছট, কালীপূজা, মেরী ক্রিসমাস, ২৫শে ডিসেম্বরের থেকে পয়লা জানুয়ারির গেট টুগেদারের বনভোজনের আনন্দ উপভোগ করা, রাজনৈতিক দ্বায় দ্বায়িত্বে দলবদ্ধ ভাবে হৈ হূল্লুর করে অংশ গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি, কেননা যদি পরবর্তীকালে আমি এইসব হৈ হূল্লুর করার আর কখনো সুযোগ না পাই। অথচ বিগত করোনা কালে আমরাই আমাদের (প্রতিবেশীদের নয়) ভাই, বোন,দাদা, দিদি, বাবা, মা, কাকা, কাকিমা, জ্যঠা, জ্যঠিমা, দাদু, দিদিমাকে চিরতরে হারিয়েছি, আমি করোনার এফেক্টে অসুস্থ অবস্থায় কর্ম জীবন থেকে দূরে থাকতে বাধ্য হয়েছি। আমি সত্যিই কি সুন্দর ও সুস্থ ভাবে বেঁচে থাকতে চাই ???